In the study circle, members interpreted and applied some themes of Rabindra Sangeet.
Contributor: Shri Pinaki Roy
আপনি অবশ হলি, তুই বল দিবি তুই কারে...
উঠে দাঁড়া উঠে দাঁড়া ভেঙে পড়িস না রে।
ঈশ্বরের সৃষ্টি এই বিশ্বব্রহ্মাণ্ড। না জানি কত লক্ষ বছর আগে এই সৃষ্টি আর প্রাণের আগমন এই পৃথিবীতে । কোটি কোটি প্রাণী উদ্ভিদ কীটপতঙ্গ যুগ যুগ ধরে এই চলার স্রোতে বয়ে চলেছে । তাদের কিছু আজ বিলুপ্ত আর কিছু বিবর্তনের ফলে নতুন রূপে আজও বিরাজমান.।
এইসব জীবের মধ্যে মানুষই সর্বশ্রেষ্ঠ তাতে সন্দেহ নেই। এটা সত্যি যে, ঈশ্বর মানুষকে দৈহিক শক্তিশালী করেন নি, তবে তিনি মানুষকে দিয়েছেন বুদ্ধি । এই বুদ্ধিকে অবলম্বন করেই যুগ যুগ ধরে বাড়িয়েছে তার চিন্তাশক্তি, ধীশক্তি, জ্ঞানপবন ধারণাশক্তি ও মানসিক ক্ষমতা । সেই প্রস্তরযুগ হতে আজ কম্পিউটার যুগ পর্যন্ত মানুষ রোজ নিজেকে বিকশিত করে চলেছে । না জানাকে জানার আর হার মেনে থেমে না যাওয়া এই দুই প্রবল ইচ্ছাশক্তি আজ মানুষকে এই সফলতার শীর্ষে পৌঁছে দিয়েছে ।
তাই কবি এখানে বলেছেন, জীবনে ব্যর্থতা আসবে, অকৃতকার্যতা জীবনের একটা অঙ্গ.। এমন কোনো মানুষ নেই যে জীবনে কোনো ক্ষেত্রে অকৃতকার্য হয় নি । কিন্তু, সেখানে থেমে গেলেই হার.। তাই সাময়িক অকৃতকার্যতাকে দূরে সরিয়ে আবার নতুন উদ্যমে নিজের লক্ষ্যে পৌঁছতে হবে। আর একবার থেমে গেলে এই উদ্যোগের সাথে যুক্ত বাকিরাও থেমে যাবে ।
মানুষ যখন কিছু করার উদ্যোগ নেয় তাতে সর্বদাই ঝুঁকি থেকে যায়.। একে বলা হয়, calculated risk বা পূর্বনির্ধারিত ঝুঁকি । এই পূর্বনির্ধারিত ঝুঁকি যতটা সঠিক ভাবে নির্ণয় করা যায়, সফল হবার সম্ভাবনা তত বেশী হয়.। এছাড়াও কিছু অনির্দেশ্য বাঁধা আসে । যাতে হয়তো সমগ্র উদ্যোগটাই অনিশ্চিত হয়ে পড়ে । তখনই প্রয়োজন হয় মানুষের আভ্যন্তরীণ শক্তি বা মানসিক বল.। পরিস্থিতির সাথে মোকাবিলা করে সঠিক সিদ্ধান্ত নিয়ে আবার এগিয়ে চলা । When life changes to be more difficult, you must change to be even stronger .
আমরা জানি Astronaut Neil Armstrong 21st July 1969 প্রথম চাঁদে পা দিয়েছিলেন.। কিন্তু, আমরা কেউ কি জানি তার আগে কতবার তাকে অকৃতকার্য হতে হয়েছিল? উনি 1960 এ US Air force থেকে NASA তে যোগদান করেন.। তারপর সাতবার তিনি চন্দ্রাভিযানের চেষ্টা করেন.। প্রথমে Gemini Programe এবং পরে Apollo. Programe এর অধীনে। তার মধ্যে 6 th May, 1968এ Apollo 9 এ আগুন লেগে যায় এবং উনি অল্পের জন্য প্রাণে বাঁচেন.। তারপর সাফল্য আসে 1969 তে । তাই, প্রতিটি সাফল্যের পিছনে অসফলতা থেকেই যায়.। তাই Robert F Kennedy বলেছেন, " Only these who dare to fail greatly can even achieved greatly. Never give up and be confident in what you do . There may be tough times, but the difficulties which you face will make you more determined to achieve your objectives and win against all the odds .